শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা এখন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা

সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রচলিত ধারার বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
AKIJ Advertisement

এমডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর নিলুফার হাইটসে (বি-৫২, প্রথম তলা) অবস্থিত শাখাটি এখন থেকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিআরও মো. জাহিদ হোসেন; ডিএমডি ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়াহ নীতিমালা অনুসরণ করা হয়। একই সঙ্গে এ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের মাধ্যমে এমডিবির ইসলামী ব্যাংকিং কার্যক্রম আরো সম্প্রসারিত হলো। এর মধ্য দিয়ে বনানীসহ আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: