ইবিএল এজেন্ট ব্যাংকিংয়ের কমপ্লায়েন্স ও সেবার মান বাড়াতে প্রশিক্ষণ
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহানন্দা হলে এ কর্মসূচির আয়োজন করে ইবিএলের এজেন্ট ব্যাংকিং বিভাগ।
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কে কমপ্লায়েন্স সচেতনতা, কার্যক্রমের দক্ষতা ও সেবার মান বাড়াতে ‘এজেন্ট ব্যাংকিং ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহানন্দা হলে এ কর্মসূচির আয়োজন করে ইবিএলের এজেন্ট ব্যাংকিং বিভাগ। এজেন্টদের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা বাড়ানো এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রশিক্ষণে তথ্য নিরাপত্তা ও কমপ্লায়েন্স, মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং অপারেশনাল নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইবিএল এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান শরফুদ্দিন মোজাফফর আলী, সিনিয়র ম্যানেজার (এজেন্ট আউটলেট ম্যানেজমেন্ট) মো. নিজাম উদ্দিন এবং সিনিয়র ম্যানেজার (এজেন্ট অপারেশনস) সিফাত নওরীন উপস্থিত ছিলেন।


