শিরোনাম

South east bank ad

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হচ্ছে আজ

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হচ্ছে আজ


বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ শেষ হচ্ছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।


বৈঠকে অংশ নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল। তারা গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে দেশ ছেড়েছেন।


জানা যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বাংলাদেশি পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক, রেলপথে পণ্য পরিবহন এবং দুই দেশের মধ্যে পণ্যের স্বাভাবিক পরিবহন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অশুল্ক বাধা দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক এবং তা নিয়েও আলোচনা হবে জানা যায়।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: