শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ার অটো লোন সুবিধা পাবেন ডিএইচএস মোটরসের গ্রাহকরা

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংক এশিয়ার অটো লোন সুবিধা পাবেন ডিএইচএস মোটরসের গ্রাহকরা

ডিএইচএস মোটরস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়া পিএলসির অটো লোন সুবিধা নিতে পারবেন।

এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ সময় ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট অ্যান্ড রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. জাহেদ চৌধুরী এবং ডিএইচএস মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর হামদুর রহমান সায়মন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ডিএইচএস মোটরসের গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার অটো লোন সুবিধা পাবেন। পাশাপাশি যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততা কর্মসূচি ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান।

ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ আশা করছে, এ অংশীদারত্বের ফলে গ্রাহকদের অটো ফাইন্যান্সিং সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে। একই সঙ্গে মানসম্মত গাড়ির মালিকানা অর্জনে ব্যক্তি ও পরিবারের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ সহায়ক হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: