শিরোনাম

South east bank ad

সিমেন্টের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমানোর দাবি

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

সিমেন্টের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমানোর দাবি

সিমেন্ট উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক-কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। গতকাল বুধবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি এ দাবি জানায়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিএমএর পক্ষে দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

সিমেন্ট উৎপাদনের মূল উপকরণ ক্লিংকার আমদানিতে অ্যাসেম্বল মূল্যের ওপর ১৫ শতাংশ কাস্টমস শুল্ক নির্ধারণ করা হয়েছে। বিসিএমএ সিমেন্ট ক্লিংকার আমদানিতে প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। একই সঙ্গে সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ০.৫০ শতাংশ করার দাবি জানিয়েছে বিসিএমএ। বর্তমানে সিমেন্ট ক্লিংকারে ২ শতাংশ, স্লাগে ৩ শতাংশ, লাইমস্টোনে ৫ শতাংশ, ফ্লাই অ্যাশে ৩ শতাংশ ও জিপসামে ৫ শতাংশ অগ্রিম আয়কর নির্ধারিত আছে।

অগ্রিম কর প্রসঙ্গে সংগঠনটি বলছে, সিমেন্ট ক্লিংকার, স্লাগ, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ ও জিপসামে ২ শতাংশ অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে এসব কাঁচামালে ১ শতাংশ অগ্রিম কর নির্ধারণের দাবি জানানো হয়েছে। সিমেন্টের বিক্রয় পর্যায়ে ২ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ১ শতাংশ করার দাবিও জানিয়েছে বিসিএমএ।

BBS cable ad