আশুগঞ্জে উত্তরা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উত্তরা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকটির ২৫১তম শাখা।
সম্প্রতি আশুগঞ্জ সদর থানায় শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাকসুদুল হাসান।
উত্তরা ব্যাংকের এ শাখাটি ২০২১ সাল থেকে উপশাখা হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এবার এটিকে পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।


