শিরোনাম

South east bank ad

অগ্রণী ব্যাংক পিএলসিতে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

অগ্রণী ব্যাংক পিএলসিতে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন



অগ্রণী ব্যাংক পিএলসি-এর এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই)-এর উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের ‘Foundation Course for Probationary Officers’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ৭ অক্টোবর ২০২৬ তারিখে এবিটিআই-তে অনুষ্ঠিত হয়েছে।


৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ৭ অক্টোবর ২০২৬ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে মোট ৭৫ জন প্রবেশনারি কর্মকর্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবেশনারি কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।


প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: