শিরোনাম

South east bank ad

ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।

গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসির কাফরুল শাখা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে কার্যক্রম শুরু করেছে। এর নতুন নামকরণ করা হয়েছে ‘কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা’। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কাফরুলে শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: