শিরোনাম

South east bank ad

সাতক্ষীরা‌য় দাম ক‌ম‌ছে শুকনো ম‌রি‌চের

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

সাতক্ষীরা‌য় দাম ক‌ম‌ছে শুকনো ম‌রি‌চের

সাতক্ষীরায় কেজিপ্রতি শুকনো মরিচের দাম কমেছে ১০-১২ টাকা। আমদানি বাড়ায় দুই-তিন সপ্তা‌হের ব‌্যবধা‌নে এ দরপতন হয়েছে।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ স্থলবন্দর দি‌য়ে মোট ৬০ হাজার ৪৮৩ টন শুকনো ম‌রিচ আমদা‌নি হ‌য়ে‌ছে। যার মূল‌্য ছি‌ল ১ হাজার ৬৬৫ কো‌টি ৬৫ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছ‌রে পণ্যটির আমদানি হয়েছে ৫৭ হাজার ৭৭১ টন। যার মূল‌্য ছি‌ল ১ হাজার ৫৬২ কো‌টি ৩৫ লাখ টাকা। এ হিসা‌ব অনুযায়ী ভোমরা স্থলবন্দর দিয়ে মোট শুকনো ম‌রিচ আমদা‌নি বে‌ড়ে‌ছে ২ হাজার ৭১২ টন।

গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌রে খুচরা পর্যা‌য়ে প্রতি কে‌জি শুকনো ম‌রিচ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৩৯০ টাকায়, যা ১৫-২০ দিন আগে ছিল ৪০০ টাকা।

পাইকারি বাজারেও মসলাজাত পণ্যটির দাম কমেছে। গতকাল পাইকারিতে প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হয়েছে ৩৭০-৩৭৫ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ৩৮০-৩৮৫ টাকা। ব্যবসায়ীরা জানান, বাজা‌রে সরবরাহ বাড়ায় শুকনো ম‌রি‌চের দাম কিছুটা কম‌তির দি‌কে।

সাতক্ষীরার জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, আমদানি ও সরবরাহ বাড়ায় দাম কমে এসেছে শুকনো ম‌রি‌চের। পাশাপা‌শি অন‌্য মসলার দামও নিম্নমুখী।

BBS cable ad