শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে

সাতক্ষীরার মসলা বাজারগু‌লোয় জিরার দাম ক‌মে‌ছে। এক মা‌সের ব‌্যবধা‌নে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কে‌জি‌তে ৬০-৭০ টাকা পর্যন্ত ক‌মে‌ছে।

ব‌্যবসায়ীরা বল‌ছেন, বাজা‌রে সরবরাহ বাড়ায় মসলাজাত পণ্যটির দাম ক‌মে এসে‌ছে।

গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফ‌তেমা স্টো‌রে আমদা‌নীকৃত ভারতীয় জিরা পাইকারি বিক্রি হ‌য়ে‌ছে প্রতি কেজি ৫২০ টাকা, যা এক মাস আগে ছিল ৫৮০-৫৯০ টাকা। একইভা‌বে আফগানিস্তান ও তুরস্কের জিরা প্রতি কে‌জি পাইকারিতে বি‌ক্রি হ‌য়ে‌ছে ৬৩০ টাকায়, যা এক মাস আগে ছিল ৭০০ টাকা। বাজা‌রে চা‌হিদার তুলনায় সরবরাহ বে‌ড়ে যাওয়ায় সব ধরনের জিরার দাম ক‌মে‌ছে।

অন‌্যদি‌কে এ বাজা‌রের খুচরা মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টো‌রে গতকাল আমদা‌নীকৃত ভারতীয় জিরা প্রতি কে‌জি বিক্রি হয় ৫৫০ টাকায়। তুর‌স্ক ও আফগানিস্তা‌নের জিরার দাম ছিল প্রতি কে‌জি ৬৭০ টাকা। মাসখা‌নেক আগেও প্রকারভে‌দে কে‌জি‌তে ৬০-৭০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বা‌ধিকারী আব্দুল হা‌কিম। সম্প্রতি বাজা‌রে পাইকারিতে দাম ক‌মে যাওয়ায় খুচরা বাজা‌রে তার প্রভাব প‌ড়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

ভোমরা বন্দ‌রের মসলাজাত পণ্য আমদা‌নিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বা‌ধিকারী মো. আবু হাসান ব‌লেন, ‘‌ভারতে দাম কমে যাওয়ায় সম্প্রতি জিরা আমদা‌নি কিছুটা বে‌ড়ে‌ছে।’

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘বাজা‌রে সরবরাহ বাড়ায় ‌জিরার দাম কম‌তির দি‌কে। ত‌বে পেঁয়াজ ও কাঁচাম‌রি‌চের দামটা বে‌ড়ে‌ছে। সরবরাহ বাড়‌লে দাম ক‌মে আস‌বে ব‌লে আশা করি।’

BBS cable ad