শিরোনাম

South east bank ad

হিলিতে জিরার দাম নিম্নমুখী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

হিলিতে জিরার দাম নিম্নমুখী

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় দাম কমেছে জিরার। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত দাম কমে গেছে।

সরবরাহ যদি অব্যাহত থাকে তাহলে দাম আর বাড়াবে না বলে জানান বিক্রেতারা।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি মসলার দোকানে জিরার যথেষ্ট সরবরাহ ছিল। গত সপ্তাহে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৫২০ টাকা দরে। বর্তমানে তা কমে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের রকমারি মসলাঘরের সিফাত ইসলাম জানান, আগে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বেশির ভাগ ভারতীয় জিরা আমদানি করা হতো।

সেক্ষেত্রে আমদানি শুল্ক পরিশোধ করতে হতো বলে দাম তুলনামূলক বেশি ছিল। বর্তমানে স্থলবন্দরগুলো দিয়ে বৈধ পথে জিরা আমদানি আগের তুলনায় কমেছে।

BBS cable ad