শিরোনাম

South east bank ad

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

দেশের পুঁজিবাজারে গতকাল ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৭ লাখ ৫ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ১৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার। এতে কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭ লাখ ৫ হাজার ৯৯৩টি শেয়ার ২ হাজার ৮২৯ বার হাতবদল হয়েছে। দিনভর কোম্পানিটির শেয়ার ২০০ টাকা ৬০ পয়সা থেকে ২০৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে শেয়ারটির দর ২০২ টাকা ৪০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৫০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪২ টাকা ৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ২০ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৬ টাকা ৭০ পয়সায়।

ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। এ বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর ৪৩ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৫৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৫২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: