শিরোনাম

South east bank ad

অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানকে হামদর্দ এমডির শুভেচ্ছা

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানকে হামদর্দ এমডির শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ ভূঁইয়া। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক (বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার হারুনসহ অন্য পরিচালকরা।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে ও ওষুধি উদ্ভিদ গবেষণা ও ফাইটোকেমিস্ট্রিতে অসাধারণ অবদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন হিসেবেও দুই দফা (১৯৯৯-২০০৩) দায়িত্ব পালন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: