প্রাইম ব্যাংকের গ্রাহকরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় পাবেন বিশেষ সুবিধা
গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার জেনারেল ম্যানেজার টি কেভিন ম্যাকইন্টায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম ও প্রায়োরিটি ডেবিট কার্ডধারী গ্রাহকরা অভিজাত হোটেলটিতে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, অভিজাত হোটেলটির সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা দেয়ার অঙ্গীকারকে আরো সুসংহত করেছে।


