শিরোনাম

South east bank ad

গার্ডিয়ান ও সুপার স্টার গ্রুপের মধ্যে চুক্তি

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গার্ডিয়ান ও সুপার স্টার গ্রুপের মধ্যে চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সুপার স্টার গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় গ্রুপটির সব কর্মী ও তাদের পরিবারে সদস্যরা গার্ডিয়ানের সমন্বিত লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গার্ডিয়ানের সিইও শেখ রকিবুল করিম এবং সুপার স্টার গ্রুপের এমডি হারুন অর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

গার্ডিয়ানের সিইও শেখ রকিবুল করিম বলেন, ‘সুপার স্টার গ্রুপের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটির কর্মী ও তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে আরো উপস্থিত ছিলেন এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, এসভিপি ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, এসএভিপি ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, এসএভিপি ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি-অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।

অন্যদিকে সুপার স্টার গ্রুপের পক্ষে ছিলেন ডিএমডি শেখ সাদি আবদুল মজিদ, সিএফও মোহাম্মদ আমিনুল ইসলাম, জিএম (আইসিসিডি) মো. জাজমুল হক, ডিজিএম (এইচআর) সুবীর কুমার দাস এবং ম্যানেজার (এইচআর) কাজী তানভীর আহমেদ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: