শিরোনাম

South east bank ad

সোনালী ব্যাংকের ১৯তম এজিএম অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সোনালী ব্যাংকের ১৯তম এজিএম অনুষ্ঠিত

 

সোনালী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোম্পানি সচিব অংশগ্রহণ করেন।

সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৫ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: