শিরোনাম

South east bank ad

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে কমার্স ব্যাংক

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে কমার্স ব্যাংক

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ এবং উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: