মেঘনা পেট্রোলিয়ামের নিট মুনাফা ৬৮৫ কোটি টাকা
জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৮৫ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।
AKIJ Board Advertisement
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২১ টাকা ৮৩ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ টাকা ২৫ পয়সা।


