শিরোনাম

South east bank ad

মোগল সম্রাট শাহজাহানের জন্ম

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শাহাবুদ্দিন মুহাম্মদ শাহজাহান [১৫৯২-১৬৬৬] প্রখ্যাত মোগল সম্রাট। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর ও জাহাঙ্গীরের পরে পঞ্চম মোগল সম্রাট। ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহজাহান ১৫৯২ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সম্রাট জাহাঙ্গীর
এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির সন্তান।

সিংহাসন আরোহণের আগ পর্যন্ত শাহজাদা খুররম নামে পরিচিত ছিলেন। বাল্যকালে তিনি দাদা আকবরের প্রিয়পাত্র ছিলেন। ১৬৭২ সালে পিতার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বের সময়কাল ছিল মোগল স্থাপত্যের স্বর্ণযুগ। শাহজাহান অনেক শোভাম-িত স্থাপনা তৈরি করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত স্ত্রী মমতাজের সমাধিস্থল আগ্রার তাজমহল।

দাদা আকবরের মতো সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন শাহজাহান। ১৬৫৮ সালে অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দি করেন এবং বন্দি অবস্থায় ১৬৬৬ সালে আগ্রা ফোর্টে তার মৃত্যু হয়।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: