এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শীতের উপহার (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারি) রবিবার বাইতুস ছালাম মারকাজুল উলুম হাফেজি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠন ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি।
এ কম্বল বিতারণীতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।
ইয়াস ব্লাড ব্যাংক এর সভাপতি ফারদিন তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি, সহ-সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, প্রশিক্ষন সম্পাদক খান জাহান রিমন, সমাজ কল্যান সম্পাদক রাহাত মাঝি, কার্যনির্বাহী সদস্য রনি চন্দ্র।


