শিরোনাম

South east bank ad

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৮ কোটি টাকার লেনদেন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৮ কোটি টাকার লেনদেন

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৩ পয়সায়।

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ১৫৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৩ পয়সায়। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩০ টাকা ৬০ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: