মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী ওমর ফারুক (৩১)। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়ার মোড় এলাকায় বনমালিদিয়া গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গোয়াল বাবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান হওলাদারের ছেলে । তিনি মধুখালীর বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাড়িতে ভাড়া বসবাস থাকতেন এবং স্থানীয় বয়স্কদের কোরআন শিক্ষা দিতেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই বাইসাইকেল আরোহী মেছড়দিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হয়ে লিংক সড়কে যাওয়ার সময়ে মাগুরাগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হন ওমর ফারুক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে তবে চালক পালিয়ে গেছে।


