শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

 প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান।

এ নিয়োগ আজ থেকে কার্যকর হবে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফয়সাল রহমান করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে অভিজ্ঞ। এর আগে তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্যাংকের করপোরেট ব্যাংকিং ট্রান্সফরমেশন প্রোগ্রামের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করেন।

দীর্ঘ কর্মজীবনে ফয়সাল রহমান প্রাইম ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট এগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, এভিয়েশন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থায়ন উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন নির্বাহী ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনাল।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: