বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমানকে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিছুর রহমানকে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকে এক সৌজন্য সাক্ষাতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা নবনিযুক্ত ডেপুটি গভর্নরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আইএফআইসি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো অ্যান্ড হেড অব এএমএল ও সিএফটি জনাব এবিএম মহসীন কামাল মোল্লা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জনাব মোঃ আনিছুর রহমানের নতুন দায়িত্বে সাফল্য, সুদূরপ্রসারী নেতৃত্ব এবং দেশীয় আর্থিক খাতের উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও টেকসই অগ্রযাত্রায় বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


