শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

চট্টগ্রামে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।

দেশজুড়ে বীমা দাবি পরিশোধ কার্যক্রমের অংশ হিসাবে সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিঙ্কু এ সময় গ্রাহকদের হাতে চেক তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং বীমা খাতে মানুষের আস্থা বাড়াতে দেশজুড়ে শতকোটি টাকার বীমা দাবির চেক বিতরণ করছে পপুলার লাইফ।

কোম্পানির তথ্য অনুযায়ী, এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, গাজীপুর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়।

বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।’

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী বলেন, ‘মানুষের অনিশ্চিত ভবিষ্যতের আর্থিক সুরক্ষায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করছে। দেশজুড়ে দাবির চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রয়োজনে পাশে থাকা এবং তাদের প্রাপ্য অর্থ যথাসময়ে পৌঁছে দেয়ার মাধ্যমে বীমাসেবার মান উন্নয়নে কাজ করছে পপুলার লাইফ।’

BBS cable ad

বীমা এর আরও খবর: