হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার রাতে দিনাজপুর হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দিনাজপুর হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছি।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


