শিরোনাম

South east bank ad

আমদানিনির্ভর জ্বালানি থেকে বেরিয়ে আসতে চায় সরকার

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

আমদানিনির্ভর জ্বালানি থেকে বেরিয়ে আসতে চায় সরকার

সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় সমন্বিত এ সোলার ইকোসিস্টেম প্রযুক্তি চালু করেছে ওয়ালটন।

সরকার আমদানিনির্ভর জ্বালানি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা চাই, আগামী এক-দুই বছরের মধ্যে সোলারের মাধ্যমে বড় অংকের বিদ্যুৎ উৎপাদন হবে। এর মাধ্যমে কম খরচে বিদ্যুৎ সরবরাহ ও জনগণের চাহিদা মেটানো যাবে। আমাদের বিদ্যুৎ খাত পুরোপুরি আমদানিনির্ভর জ্বালানির ওপর ভিত্তি করে এতদিন চলেছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। বিদেশ থেকে জ্বালানি আমদানিতে যে বিশাল অংকের অর্থ ব্যয় করতে হয়, সেখানে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে।’

গতকাল রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় সমন্বিত এ সোলার ইকোসিস্টেম প্রযুক্তি চালু করেছে ওয়ালটন। এ ব্যবস্থায় নিজস্ব কারখানায় রুফটপ, ফ্লোটিং বা ভাসমান সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে ওয়ালটন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতে গুণগত পরিবর্তন হতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে আমরা ফুয়েল অয়েল, গ্যাসসহ অন্যান্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আসছি। এতে একদিকে প্রচুর আমদানি ব্যয় হয়, অন্যদিকে জ্বালানি আমদানি করতে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। আবার বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলে আমাদের ভোগান্তি পোহাতে হয়। সেজন্য আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হচ্ছে। যারা রুফটপে সোলার স্থাপন করবে, তারা নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এজন্য একটি প্যাকেজ দেয়া হয়েছে। আশা করছি, দেশের সব মানুষ এগিয়ে আসবে। যত তাড়াতাড়ি আমরা এ সোলার সিস্টেমকে সফল করতে পারব, বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা তত কমে যাবে, খরচ ও আমদানি ব্যয় কমবে এবং আমাদের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামসুল আলম বলেন, ‘আমাদের দেশে কর্মসংস্থান ও শিল্পায়নের প্রধান অন্তরায় হলো জ্বালানি সংকট। এ সংকট মোকাবেলায় ওয়ালটন সোলার ইকোসিস্টেম গড়ে তুলেছে। এর প্রযুক্তি গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম বলেন, ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি গৃহস্থালির দৈনন্দিন কাজে সৌরশক্তিনির্ভর অ্যাপ্লায়েন্স উৎপাদন সক্ষমতার এক সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা। সোলার ইকোসিস্টেম আমাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা ও মৌল ভিত্তি আরো শক্তিশালী করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিই আমাদের লক্ষ্য।’

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: