শিরোনাম

South east bank ad

প্রগতি লাইফের পলিসিহোল্ডারদের সুবিধার্থে কল সেন্টার সেবা চালু

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

প্রগতি লাইফের পলিসিহোল্ডারদের সুবিধার্থে কল সেন্টার সেবা চালু

সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম।

পলিসিহোল্ডারদের পলিসি সার্ভিসিং-সংক্রান্ত তথ্য, জিজ্ঞাসা ও বিভিন্ন সমস্যার সমাধান দেয়ার লক্ষ্যে কল সেন্টার চালু করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা চন্দ্র শেখর দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রগতি লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি লাইফের এমডি ও সিইও মো. জালালুল আজিম বলেন, ‘কল সেন্টারের মাধ্যমে পলিসিহোল্ডারদের সঙ্গে আরো সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহকদের প্রশ্ন, সমস্যা বা সেবার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’

কল সেন্টারের হটলাইন নম্বর +৮৮০৯৬১০৯১০০৭৫। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যাবে; তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে।

BBS cable ad

বীমা এর আরও খবর: