শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে পপুলার লাইফের ৯ কোটি ৬৭ লাখ টাকার দাবি পরিশোধ

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

চট্টগ্রামে পপুলার লাইফের ৯ কোটি ৬৭ লাখ টাকার দাবি পরিশোধ

গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কোম্পানির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এসব চেক হস্তান্তর করা হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চট্টগ্রাম অঞ্চলের বীমা গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কোম্পানির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এসব চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) বিএম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল করিব, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান এবং কোম্পানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম এবং অরুণ চন্দ্র নাথ।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।’

এ সময় সভাপতির বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন, ‘বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার

BBS cable ad

বীমা এর আরও খবর: