পপুলার লাইফের এজিএম আজ
সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেজ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৩ পয়সা।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারী ২৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পপুলার লাইফের ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পপুলার লাইফের ইপিএস হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা। ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পপুলার লাইফের ইপিএস হয়েছে ৩ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরেও ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা।
এছাড়া ২০১৬ ও ২০১৭ হিসাব বছরে ৪০ শতাংশ হারে নগদ এবং ২০১৩ ও ২০১৪ হিসাব বছরে ৪০ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।


