হজ ও ওমরাহ ফেয়ারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ স্পন্সর বাবদ ১৫.০০ লক্ষ টাকা প্রদান করেছে। ২১ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন। উক্ত স্পন্সরের চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার, শাহ্জালাল ইসলামী ব্যাংক-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি), শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় তিন দিনব্যাপী এই ‘‘হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” অনুষ্ঠিত হবে। পবিত্র হজ্জ ও ওমরাহ গমনেচ্ছু ব্যক্তিবর্গ, বিভিন্ন এজেন্সী, অসংখ্য দর্শণার্থী এবং তাদের আত্মীয়-স্বজন এই ফেয়ার পরিদর্শন করবেন বলে আয়োজক সূত্রে জানা যায়।


