শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


 


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ও ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১ আগস্ট ২০২৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম, ঢাকা ইস্ট জোনপ্রধান মুহাম্মদ সোলায়মান, ঢাকার ৬টি কর্পোরেট শাখা প্রধানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, শাখাপ্রধানরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। সাম্প্রতিক সংকট মোকাবিলায় তাদের ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়। তিনি বলেন, ইসলামী ব্যাংকের পূর্বসূরিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যে গৌরবময় অবদান রেখে গেছেন, সেই ঐতিহ্য অনুসরণ করে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে। উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং সময়োপযোগী শরী’আহসম্মত কল্যাণমুখী নতুন  প্রোডাক্ট ও সেবা চালু এবং কৃষি খাতে আরও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ হ্রাসে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে মোঃ আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আস্থার সংকট কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। এসময়ে তিনি বাংলা কিউআর এবং ক্যাশলেস বাংলাদেশ গড়তে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংকিং খাতের সকল গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।


সম্মেলনে ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, আমানত ও বিনিয়োগ বৃদ্ধি, গ্রাহকসেবার উৎকর্ষ সাধন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: