নমিনির কাছে হস্তান্তর হবে ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার
ব্যাংক খাতের তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা ৭৯ হাজার ৪৭টি শেয়ারের মধ্যে ৭৫ হাজার ২৮৩টি শেয়ার নমিনি হিসেবে তার ছেলে মো. আমানুল্লাহ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
মোহাম্মদ আলী সরকার ২০২০ সালের ২ আগস্ট মারা যান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে


