শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা
জাতীয় বাজেট, রাজস্বনীতি ও সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস (বিইটিএ)’ শীর্ষক দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। এতে বাংলাদেশের জাতীয় রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বিশ্লেষণের বাস্তব গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের রাজস্বনীতি, কর ব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সঞ্চালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

প্যানেল আলোচনায় অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. মনজুরুল হক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার, ড. মো. নুরুল আমিন, এক্সপোর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এমএইচ খসরু, এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস: নীতি ও তথ্যপ্রযুক্তি) মো. তারেক হাসান।

শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান এবং বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ে দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনটিভির সংবাদ উপস্থাপক ও জুডোর সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন ‘বাজেট ২০২৬’ শীর্ষক নীতিবিতর্ক পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারী দলগুলো সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে এবং সরকারি নীতির মূল্যায়ন করে।
রতিযোগিতা শেষে ‘বাজেট আর্কিটেক্টস’ চ্যাম্পিয়ন এবং ‘ম্যাঙ্গো পিপল’ রানারআপ হয়। দলগত কাজ, বাস্তবভিত্তিক সমস্যা সমাধান এবং জটিল অর্থনৈতিক বিষয় কার্যকরভাবে উপস্থাপনের সক্ষমতার জন্য বিজয়ী দলগুলো প্রশংসিত হয়।

আয়োজকদের মতে, জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে গঠনমূলক সংলাপের পাশাপাশি শিক্ষার্থীদের প্রমাণভিত্তিক নীতি বিশ্লেষণ ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: