মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন)।
সম্প্রতি পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন বিভিন্ন সময়ে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।


