ওয়ান ব্যাংকের এডিএমডি ও সিআইও হলেন এওয়াইএম মোস্তফা
ওয়ান ব্যাংক পিএলসির অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে যোগ দিয়েছেন এওয়াইএম মোস্তফা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্বে এওয়াইএম মোস্তফা ওয়ান ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি আইটি অবকাঠামো শক্তিশালীকরণ ও কৌশলগত লক্ষ্য অর্জনে কাজ করবেন।
এওয়াইএম মোস্তফার ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ওয়ান ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসির প্রযুক্তি বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এওয়াইএম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ে উচ্চতর নির্বাহী শিক্ষা গ্রহণ করেছেন।


