শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক ও বেগ অটোস-এর চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংক ও বেগ অটোস-এর চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদানের লক্ষ্যে বেগ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোস লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং বেগ অটোস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বেগ অটোস লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরও সম্প্রসারিত হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগ অটোস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচওডি) মো. মনিরুজ্জামান খান এবং সিনিয়র ম্যানেজার সালমান হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি ও বেগ অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: