শিরোনাম

South east bank ad

আইএফআইসি ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইএফআইসি ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্ট এর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান এবং ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ। ইবনে সিনা ট্রাস্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন করপোরেট রিজিওনাল ইনচার্জ জনাব মোঃ মাসুদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী, ব্যাংকের কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ ইবনে সিনা ট্রাস্ট এর সকল শাখায় বিভিন্ন টেস্ট এবং স্বাস্থ্যসেবায় ৩৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: