শিরোনাম

South east bank ad

সিএমএসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য স্বল্পব্যয়ে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ইউসিবি এর দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ!

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিএমএসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য স্বল্পব্যয়ে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ইউসিবি এর দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ!


সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য স্বল্পব্যয়ে ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই উদ্যোগের আওতায় সিএমএসএমই উদ্যোক্তারা ৯% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল লোণ গ্রহণের সুযোগ পাবেন।


অন্যদিকে, স্টার্টআপ খাতে স্বল্পব্যয়ে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ রিফাইন্যান্স স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আরও একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইউসিবি। এই উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে।


MoU দুটি ইউসিবি -এর পক্ষে মো. রীদওয়ানুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে মো. জাবদুল ইসলাম, পরিচালক, এসএমইএসপিডি বিনিময় করেন।


স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস-উর-রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ রহমান, ইউসিবি -এর হেড অব এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ সেলিম চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


দেশের সিএমএসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের পাশে থেকে অর্থায়ন আরও সহজলভ্য করা এবং দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইউসিবি -এর অঙ্গীকার অব্যাহত থাকবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: