শিরোনাম

South east bank ad

ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম ফর ডক্টরস অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম ফর ডক্টরস অনুষ্ঠিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ফর ডক্টরস অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ক্লিনিক প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেএমআই গ্রুপের প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষায়িত ইউরোলজি রোবোটিক সার্জারি, ল্যাপারোস্কপি ও এন্ডোস্কোপি বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় ১০০ জন বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট। এ সময় ‘অ্যাডভান্টেজ অব রোবোটিক্স ইন প্রস্টেট অ্যান্ড রেনাল টিউমার’ ও ‘ল্যাপারোস্কোপিক এড্রেনালেকটমি ইন দা মডার্ন এরা’ শীর্ষক বিশেষ দুটি সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের রোবোটিক ইউরোলজি সার্জন ডা. দীপাক রাঘাভান এবং অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন (কাজল)। সঞ্চালনায় ছিলেন অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. তামজীদ আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একাধিক দেশে ৭৬টিরও বেশি হাসপাতাল ও সাত শতাধিক ক্লিনিক পরিচালনাকারী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য বাংলাদেশী রোগীদের বিদেশে না গিয়েও নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করা।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: