সিটি ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে এনেছে ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড
সিটি ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের যৌথ অংশীদারত্বে মাস্টারকার্ড নেটওয়ার্কের অধীনে তাদের প্রথম ক্রেডিট কার্ড ‘সিটি ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড’ চালু করেছে, যা প্রিমিয়াম ব্যাংকিংয়ে নতুন মাইলফলক। দেশের উচ্চ আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এ কার্ডের উন্মোচন উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটি ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান, এএমডি ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


