শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকে জমা দেয়া যাবে ডিএসসিসি ফি ও ট্যাক্স

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্র্যাক ব্যাংকে জমা দেয়া যাবে ডিএসসিসি ফি ও ট্যাক্স

এর আওতায় ঢাকার বাসিন্দারা এখন থেকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি, হোল্ডিং ট্যাক্স এবং সম্পত্তি হস্তান্তর ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ফি ও ট্যাক্স পরিশোধের সুবিধা দিতে সংস্থাটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় ঢাকার বাসিন্দারা এখন থেকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি, হোল্ডিং ট্যাক্স এবং সম্পত্তি হস্তান্তর ট্যাক্স পরিশোধ করতে পারবেন। গতকাল এ-সংক্রান্ত ঢাকার নগর ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

এ বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবা আরো সহজ ও সুবিধাজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএসসিসির সঙ্গে এ অংশীদারত্বের ফলে ঢাকার বাসিন্দারা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সিটি করপোরেশনের ফি ও ট্যাক্স আরো সহজে ও নির্বিঘ্নে পরিশোধ করতে পারবেন।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: