মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
গ্রাহকদের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে লেনদেন আরো দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে মাস্টারকার্ড প্রযুক্তি সংবলিত নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে রোববার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ডে বিভিন্ন রকম সুবিধাজনক ফিচারের পাশাপাশি রয়েছে রিওয়ার্ড জেতার সুযোগ। এছাড়া ব্র্যাক ব্যাংক নারীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ‘তারা’ ডেবিট কার্ড চালু করেছে, যেখানে প্রতি মঙ্গলবার ‘তারা’ কার্ডধারীরা ট্রানজ্যাকশনে উপভোগ করবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট।


