শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের ৭০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেসিক ব্যাংকের ৭০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি-এর ৭০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদ সদস্যরা ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক সূচক এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সী আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, পরিচালক এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান এবং কম্পানি সচিব মো. হাসান ইমাম।

পর্ষদ সভায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বেশ কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের প্রতি গ্রাহক আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি খাতে বিপুলসংখ্যক নতুন চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে, যা আমানত প্রবাহে ইতিবাচক গতি সৃষ্টি করেছে।

এ ছাড়া সভায় জানানো হয়, ব্যাংকের সিআরআর উদ্বৃত্ত রয়েছে এবং এসএলআর সংরক্ষণ পরিস্থিতি মানদণ্ডের কাছাকাছি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: