রূপালী ব্যাংকের ধানমন্ডি করপোরেট শাখা এখন নতুন ঠিকানায়
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ধানমন্ডি করপোরেট শাখা এখন সাতমসজিদ সড়কের নিজাম শংকর প্লাজায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম ও মো. মাসুদুল হাসান এবং শাখা ব্যবস্থাপক এসএম জুনায়েদ হাসানসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


