আইবিএ অ্যালামনাই ক্লাবে চালু হচ্ছে আইপিডিসি বিজনেস লাউঞ্জ
আইবিএ অ্যালামনাই ক্লাব প্রাঙ্গণে চালু হতে যাচ্ছে আইপিডিসি বিজনেস লাউঞ্জ। গতকাল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও আইবিএ অ্যালামনাই ক্লাবের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস, ডিএমডি ও সিওও আশিক হোসাইন, আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ডিরেক্টর অব অ্যাডমিন, এইচআর অ্যান্ড অপারেশনস মো. রাহাত খান, ডিরেক্টর অব স্পোর্টস অ্যান্ড ওয়েলবিং আবু ঈসা মোহাম্মদ মাইনুদ্দিনসহ অন্যরা।


