বিএডিসির ওয়েব বেজ প্রকল্পের সায়েন্টিফিক ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন সেচের পানি ব্যবস্থাপনা এবং ওয়েব বেজ কৃষি তথ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে পাইলট গবেষণা প্রকল্পের আয়োজনে ‘সায়েন্টিফিক ওয়ার্কশপ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএআরসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, সদর দপ্তরের বিভাগ ও উইং প্রধান এবং জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।


