শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক এএনএম মইনুল কবির। একই বিভাগের অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ বিশেষ অতিথি ও যুগ্ম পরিচালক নাজমিন নাহার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ। এ সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এএমডি ও সিবিও ফয়সাল রহমান, ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান, ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও মো. ইকবাল হোসেন এবং হেড অব রিস্ক ম্যানেজমেন্ট কাজী নাঈম মোরশেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাখা ব্যবস্থাপক, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও রিস্ক ম্যানেজমেন্ট ফোরামের প্রতিনিধিরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: