ব্যাংক এশিয়া ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি স্বাক্ষর
ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা প্রদানের লক্ষ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব আরো জোরদার হলো। এ উপলক্ষে সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার এএমডি ও চিফ হোলসেল ব্যাংকিং অফিসার নূরুল্লাহ চৌধুরী এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) নাইমুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


