মিডল্যান্ড ব্যাংক ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর
মিডল্যান্ড ব্যাংকের কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা মেটলাইফ বাংলাদেশের বীমা সুবিধার আওতায় আসছেন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ-জামান এবং মেটলাইফের সিইও আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নজমুল হুদা সরকার, প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের প্রধান জাভেদ তারেক খান, আন্তর্জাতিক প্রধান খন্দকার তৌফিক হোসেন, পিআরডি প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং মানবসম্পদ প্রধান মো. জুবায়েদ উর রহমান। এছাড়া মেটলাইফের পক্ষে ছিলেন সিএফও আলাউদ্দিন, চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, চিফ এইচআর অফিসার তৌহিদুল আলম এবং করপোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার শেহেনাজ আক্তার ও ম্যানেজার মোহাম্মদ টিপু সুলতান।


